নিজস্ব প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খানের পত্নী মাহফুজা সুলতানাকে সংবর্ধনা দিয়েছে জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও কল্যাণী মহিলা সংসদ। বুধবার বিকেলে কল্যাণী মহিলা সংসদের মার্জিনা হক মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
ডিসি পত্নী মাহফুজা সুলতানা পদাধিকার বলে জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও কল্যাণী মহিলা সংসদ এর সভাপতি।
সংবর্ধনা বক্তব্য রাখেন, কল্যাণী মহিলা সংসদের সহ-সম্পাদক ফারুকা বেগম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক গৌরী চন্দ সিতুসহ অন্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক কবিতা বর্মন, কল্যাণী মহিলা সংস্থার সাংস্কৃতিক সম্পাদক রোকসানা আহমদ, সদস্য খালেদা বেগম, এ্যাড আঞ্জুমান আরাসহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে ডিসি পত্নীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


