Feb 18, 2022

জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনঃ সভাপতি- আবুল কাশেম বাবলু, সাধারন সম্পাদক -জোহরুল হক

নিজস্ব প্রতিনিধি


বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব আবুল কাশেম বাবলু ১১৫ ভোটে নির্বাচিত হন। সভাপতি পদে অপর প্রার্থী ফহিম উদ্দীন পান ৭৫ ভোট। সাধারন সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন মোহ জোহুরুল হক। অপর প্রার্থী মোঃ শরীফ পান ৭৮ ভোট।



নির্বাচনে সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ৯৮ ভোটে নির্বাচিত হন। সহ- সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন মিলন কুমার দাস (ভোট ৯৬), অর্থ সম্পাদক পদে আনোয়ারুল হক (১০৯ ভোট), প্রচার ও কল্যাণ সম্পাদক দলিলুর রহমান ডালিম (৯৬ ভোট) নির্বাচিত হন। 



সদস্য পদে  মোঃ শুকুরুদ্দীন (ভোট ৯৫), মুঞ্জুর রহমান-২ (ভোট ১১২), আলমগীর হোসেন (ভোট ৯০) ও সাদ্দাম হোসেন (ভোট ১০০) নির্বাচিত হন।

সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচনে শতভাগ ২০১ ভোট পড়ে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, মোখলেসুর রহমান।  অপর দুই নির্বাচন কমিশনার হলেন, গোলাম আজম ও আব্দুর রাকিব। 



নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন, এ্যাড. এহ্তেশাম উল মুলক পিটার এবং পোলিং অফিসার ছিলেন এ্যাড. সুলতান আহমেদ মাসুম।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com