চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাজারে ৩ দোকানীকে মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড করেছে জেলা ভোক্তা অধিকার।
বুধবার (২৪ ফেব্রয়ারী) দুপুরে নাচোল রেলস্টেশন বাজারে ২ টি মুদিখানা দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়ায় দেড় হাজার করে ৩হাজার টাকা জরিমানা করা হয়। নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ১টি খাবার হোটেলে অপরিষ্কার পরিছন্ন থাকায় মালিককে ৩ হাজার জরিমানা করা হয়।
মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলামও তার সহযোগীরা।
জরিমানার পর দোকান মালিকদের সতর্ক করে বলেন এ কর্মকর্তা বলেন, মেয়াদ উত্তীর্ণ মালামাল ও খাবার হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এরপর জেল অথবা বড় ধরনের জরিমানা হবে। পরের বার মুচলেকা দিয়ে ছাড় দেওয়া হবেনা।
