Jan 6, 2021

চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে আলীনগরে মাছের পোনা ক্রয় বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক এ.পি.পি এ্যাডভোকেট এ;বি এম সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির উজ-জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;জেলা মৎস্য কর্মকর্তা ড.মোঃ আমিমুল এহসান,উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলা সমন্বয়ক এস.এ.এ শাফি;জেলা প্রাণীসম্পদ কর্মকাতা কৃষিবিদ ড.মুস্তাফিজুর রহমান,সদর উপজোলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের প্যানেল মেয়র মোসলেমা বেগম (মুসি),জেলা পরিষদের সদস্য আঃ হাকিম।

এসময় আরোও উপস্থিত ছিলেন;চাঁপাইনবাবগঞ্জ জেলা মাছের পোনা ক্রয় বিক্রয় কেন্দ্রের সভাপতি ফরমান আলী,সহ-সভাপতি সোহরাব আলী,সাধারন সম্পাদক মোঃ এনায়েত আলী,মহিলা উদ্যোক্তা শ্যামলী খাতুন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com