Dec 6, 2020

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে মিললো লাশ


চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়স্হ মাইক্রো স্টান্ডের পিছনের পুকুরে লিয়াকত আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশ।তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আজইপুরের দক্ষিণ পাড়ার মৃত তৈমুর আলীর ছেলে।

স্হানীয়রা জানায়,নিহত লিয়াকত আলী মাদকসেবী ছিলো,তিনি প্রায় দিনই মাদক সেবন করতেন।পুলিশ জানায়,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি;দুপুরবেলা গোসল করতে গিয়ে পা পিচলে পুকুরে পড়ে যায়,ফলে সাতার না জানায় ডুবেই তার মৃত হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com