রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আশিক।
আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পাঠাগারে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা রেড ক্রিসেন্টের ত্রি-বার্ষিক নির্বাচনে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় মোঃ আব্দুল হাকিম কে ভাইস চেয়ারম্যান, আশিক আহম্মেদ ফারুক কে সাধারণ সম্পাদক ও মোঃ জিয়াউল হক মুকুট, মোঃ আমির হোসেন, আবু সুফিয়ান, মোঃ মাহমুদুর রহমান রোমান, মোঃ আব্দুর রাকিব কে সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।
বিষয় টি নিশ্চিত করেন জেলা রেড ক্রিসেন্টের ত্রি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ সালামত হোসেন। আগামী তিন বছরের জন্য কমিটির অনুমোদন করেন।
