Dec 2, 2020

চাঁপাইনবাবগঞ্জে ফের ২ জনের আত্মহত্যা


পারিবারিক কলহের জেরে আমিনুল ইসলাম স্বপন (৩০) নামে এক জন আত্মহত্যা করেছে।তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্র পুর,মোন্নাপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে।জানা যায়,১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেন,এ মর্মে সদর থানায় ইউডি মামলা হয়েছে মামলা নং ৪৭।

অন্যদিকে;সাথি (৩২)নামে একজন পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা আত্মহত্যা করেছে।তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুরের চন্ডিপুর হাউসনগর এলাকার ফটিক আলীর স্ত্রী।শিবগঞ্জ থানা পুলিশ জানায়,২ নভেম্বর বুধবার সন্ধা সাথি নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গালায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।পরে পরিবারের লোক জন দেখতে শিবগঞ্জ থানায় খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com