Dec 2, 2020

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র পদে মনোনয়ন জমা দিলো ৯জন


আগামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পৌর আওয়ামীলীগ কর্তৃক আবেদন আহবান করা হয়। এ প্রেক্ষিতে আজ ২ ডিসেম্বর সকাল থেকে 
বিকাল ৫টা পর্যন্ত  ০৯ জন প্রার্থী  পৌর আওয়ামীলীগ কার্যালয়ে আবেদন  পত্র জমা দেন।পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অংকুর জুবায়ের তাদের আবেদন পত্র গ্রহণ করেন। 

আবেদনকৃত প্রার্থীরা হচ্ছে;পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মিজানুর রহমান,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান,জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন,জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক,জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হাকিম,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক মুন্সী নজরুল ইসলাম সুজন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com