Dec 8, 2020

চাঁপাইনবাবগঞ্জে লেবু চাষের প্রশিক্ষণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ,ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তের আয়োজনে কৃষি সম্প্রসারণ হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক নজরুল ইসলাম। কর্মশালায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লেবু জাতীয় ফল খাবার পরামর্শ দেয়ার পাশাপাশি কৃষকদের বেশি বেশি লেবু জাতীয় ফলের চাষ করার পরামর্শ দেয়া হয়।
প্রশিক্ষন কর্মশালায় ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।




জনসাধারণের সাথে বোয়ালিয়া ইউিনয়ন বিট পুলিশিংয়ের মতবিনিময় সভা

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর সাথে স্থানীয় জনসাধারণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোয়ালিয়া ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান শুকুর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)দিলীপ কুমার দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, গোমস্তাপুর থানার সহকারী উপপরিদর্শক জয়নাল,ইউপি সদস্য আলতানুর বেগম,কালুপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালেহ উদ্দিন বাবলু, ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম
প্রমূখ। মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি ওসি দিলীপ কুমার দাস।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com