চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে ইত্তেহাদুল উলামা ফাউন্ডেশনের (ইউফা) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আক্টোবর) সকাল ১০টায় জেলা শহরস্থ নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ইত্তেদাহুল উলামা ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে উক্ত ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ইউফা, ফাউন্ডেশনের সহ-সভাপতি কারী আব্দুল বাসির,ইউফা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,কোষাধ্যক্ষ মাওলানা জামিলুর রহমান।
উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন সারা দেশে হত্যা, ধর্ষন, নারী নির্যাতন দিনদিন বেড়েই চলেছে। কিন্তু সঠিক বিচার হচ্ছে না। তাই হত্যা, ধর্ষন, নারী নির্যাতনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বাস্তবায়নের দাবি করেন বক্তৃতারা।
