Oct 11, 2020

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধের আত্মহত্যা


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ইমাম নগর গ্রামের মুনসুর আলী (৬০) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে কোয়াটার কিলোঃ পূর্বে মঞ্জুর মাষ্টারের আম বাগানের ডালে দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


নিহত মুনসুর আলী ইমাম নগর গ্রামের মৃত টুলু কিসাইয়ের ছেলে।

স্থানীরা লাশটি দেখতে পেয়ে ভোলাহাট থানা পুলিশকে খবর পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াজদানী জজ জানান, বাড়ির সকলের অজান্তে বাগানের মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে মুনসুর আলী আত্মহত্যা করেছে। এক পর্যায়ে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান বলেন,এ ব্যাপারে ভোলাহাট একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়না তদন্তের মর্গে প্রেরণ হয়েছে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com