Mar 22, 2021

চাঁপাইনবাবগঞ্জে ফের সড়ক দূর্ঘটনায় নিহত ১


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চোডালায় মোটরসাইকেলের ধাক্কায় এনামুল (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার (২২ মার্চ) ভোরে চোডালার বেলাল বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চাপাপুকুর এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

স্হানীয় সুত্রে জানা যায়; নিহত এনামুল বেলাল বাজারে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল সজোরে ধক্কা দিলে তিনি ঘটনাস্হলে নিহত হয়। স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

গোমস্তাপুর থানার ওসি (অফিসার্স ইনচার্জ) দিলিপ কুমার দাস জানান; পুলিশ বিষয়টি অবগত আছে। আইনুযায়ী সকল প্রক্রিয়া মেনে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com