Jan 9, 2021

চাঁপাইনবাবগঞ্জে সিমেন্ট ব্যবসায়ীদের মিলন মেলা


" নিশ্চিন্তে নির্মাণে ১৭ বছর " এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সিমেন্ট ব্যবসায়ীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ জানুয়ারী) চাঁপাই ফুড ক্লাবে বেলা ১১টায় মীর সিমেন্ট লিঃ এর আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মীর সিমেন্টের পরিবেশক মেসার্স সানজানা এন্টারপ্রাইজের সহযোগীতায় অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার(অবঃ)নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীর সিমেন্ট লিঃ এর  চীপ মার্কেটিং অফিসার মোঃ মসিউর রহমান,স্বাগত বক্তব্য রাখেন এক্সক্লুসিভ ডিলার মেসার্স সানজানা এন্টারপ্রাইজ এর পরিচালক রায়হানুল হক লুনা,বিশেষ অতিথি  জেলা গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ মহসিন আলী, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং,সাবেক জেলা ঠিকাদার সমিতির সভাপতি তোহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ডিলার ও খুচরা সিমেন্ট ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com