Jan 12, 2021

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতাকে বহিষ্কারের প্রস্তাব গ্রহন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমান খান কে দল থেকে বহিষ্কারের প্রস্তাব গ্রহন করা হয়। তিনি রহনপুর পৌরসভার মাদ্রাসা পাড়ার মোতাহার হোসেন খানের ছেলে।


মঙ্গলবার (১২ জানুয়ারী) রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়;রহনপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন কার্যক্রম না করে রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য থাকা আওয়ামী লীগ থেকে বহিষ্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এমর্মে রহনপুর পৌরসভার মেয়র পদপ্রার্থীর কোন বক্তব্য পাওয়া যায়নি। ৩০ জানুয়ারী ৩য় ধাপে রহনপুর পৌরসভার নির্বাচন।নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস,ও বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র তারেক রহমান।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com