Jan 16, 2021

ছাত্রলীগের সদস্যদের নিয়ে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্রকে অবমাননা করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ মর্মে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে শনিবার (১৬ জানুয়ারী) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক রানা।


লিখিত বক্তব্যে জানা যায়; ৯ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ ই জানুয়ারি তারিখে স্বাক্ষরকৃত জেলার অধীনস্থ ১২ টি ইউনিটের কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পূর্বে কমিটির সকল সদস্যদের সাথে আলোচনা না করে সাংগঠনিক টিমের নিকট তথ্য গোপন করে বিবাহিত চাকরিজীবী অছাত্র ছাত্রলীগ দেশের বাহিরে অবস্থান করা ব্যক্তিবর্গ সমন্বয় জেলার অধীনস্থ কমিটিও গঠন করা হয় বলে অভিযোগ তুলেন ছাত্রদলের এই নেতা। 

লিখিত বক্তব্যে আরও বলা হয়; অভিযোগগুলো বিভাগীয়কে টিম অবহিত না করে সম্পূর্ণ বেআইনিভাবে তথ্য গোপন করে বিতর্কিত ব্যক্তিদের দ্বারা কমিটি ঘোষণা করায় সদস্য গঠিত কমিটির পৌর শাখার ৫জন যুগ্ম আহবায়ক এর মধ্যে চারজন যুগ্ন আহবায়ক জন ও ৫ সদস্য। উপজেলা শাখার তিনজন যুগ্ন আহবায়ক ও তিনজন সদস্য পদত্যাগ পত্র জমা দিয়েছে। সেইসাথে সদর উপজেলার অধীনস্থ ১৪ টি ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও পৌর শাখার ১৫ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক পদত্যাগপত্র জমা দিয়েছে। 

এসময় আরোও উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, চাপানগর সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেজর ডালিম, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com