চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।৫ ডিসেম্বর শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মাসুদ উল হক ইনিস্টিউটে আতাহার কল্যাণ পরিষদের আয়োজনে ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহোযোগিতায় দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসরাফুল হক মতুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হারুনর রশীদ (এমপি) ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক শওকত আরা সুইটি,আতাহার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ কামরুজ্জামান মন্ডল সহ মাসুদ উল হক ইনিস্টিউটের শিক্ষক বৃন্দ।
