Dec 3, 2020

রহনপুরে তৃণমূলে আওয়ামীলীগের প্রার্থী নির্ধারণ

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ


আসন্ন রহনপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে পৌর আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে কেদ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী তৃনমুল পর্যায়ে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে এ বর্ধিত সভা হয়।

 পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত সভা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে ব্যালেটের মাধ্যমে তৃনমূল পৌর প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। রহনপুর পৌর কমিটির ৬৭ জন ভোটারের মধ্যে ৬৩ জন ভোট প্রদান করেন। গরুগাড়ী প্রতীকে ৫০টি ভোট পেয়ে গোলাম রাব্বানী বিশ্বাস ১ম, হাঁস প্রতীকে ৩২টি ভোট পেয়ে সিরাজুল ইসলাম টাইগার ২য়, আনারস প্রতীকে ২৭টি ভোট পেয়ে মতিউর রহমান খাঁন ৩য়, কলস প্রতীকে ২৫টি ভোট পেয়ে গোলাম মর্তুজা ৪র্থ,টিবওয়েল প্রতীকে ১৯টি ভোট পেয়ে জালাল উদ্দিন আকবর মুক্তি ৫ম, আম প্রতীকে ১৮টি ভোট পেয়ে জাহিদ হাসান মুক্তা ৬ষ্ঠ, হাতি প্রতীকে ৯টি ভোট পেয়ে রফিক বিশ্বাস ৭ম,হরিন প্রতীকে ৬টি ভোট পেয়ে হালিমা বেগম ৮ম হয়।

এর মধ্যে প্রথম ৪ জনের নাম কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com