চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে এবং সংগঠনের সভাপতি আঃ মজিদের নেতৃত্বে দূর্ণীতি বিরোধী বেলা ১১টায় একটি মিছিল জেলা জাসদের দলীয় কার্যালয় হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে মিছিলকারীরা পথসভায় মিলিত হন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন;তসিকুল রেজা তনু সভাপতি জাসদ ছাত্রলীগ,নবাবগঞ্জ কলেজ শাখা;তরিকুল ইসলাম সভাপতি জেলা যুবজোট, ,আবু হেনা বাবলু, যুগ্মসম্পাদক, জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ;জাকারিয়া হোসেন, সভাপতি, জাসদ, গোমস্তাপুর উপজেলা শাখা প্রমূখ।
পথসভায় বক্তারা তাদের বক্তব্যে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দূর্নীতির কথা তুলে ধরেন এবং দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দূর্নীতিমুক্ত করার উপর জোর দেন।
