বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদে রাত ৮ ঘটিকায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ আঃওদুদের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর কবির ইউসুফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল টি শহরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে পথ সভা শেষে ক্লাবসুপার মার্কেট চত্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এ-ই সময় বক্তারা বলেন;স্বাধীনতা বিরধী ঘাতক পাকিস্তানী দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।অবলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলমগীর কবির ইউসুফ ,জেলা ছাত্রলীগ সহ সভাপতি হিমেল,চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস্য জিলহাজ্ব বিশ্বাস,জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক রিজন,ও ছাত্রলীগ নেতা কল্লোল সহ অনান্যরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেনঃ-সনাসের সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সদস জিলহাজ্ব, সহসভাপতি জেলা ছাত্র লীগের সদস্য মোঃ অহিদ,আঃরশিদ,সদস্য সচেতন নাগরিক সমাজ সহ প্রমুখ।
