কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে জাতির জনক শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর রোববার বেলা ১১টায় জেলা জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল রেজা ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের বিক্ষোভে উপস্থিত ছিলেন;জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃসাইফ জামান আনন্দ,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ আসেফ সচ্ছ,সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চ্যটার্জি,উপ-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনসহ সদর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে ভাস্কর্য ভাঙচুরের সাথে যারা যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেফতার আর তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন বিক্ষোভ ও সমাবেশে কারীরা।
