চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাকা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় মাসুদ হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে দূর্বৃত্তরা মেরে গুরতর জখম করে পালিয়ে যায়।তিনি দক্ষিন পাকা তেরো রশিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।
জানা যায়,২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় (৩ ডিসেম্বর) মাসুদের শারিরীক অবস্থার অবনতি হলে স্হানীয়রা মাসুদের স্বজনদের খবর দিলে চিকিৎসা চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনলে পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অন্যদিকে,গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়া গ্রামে ইব্রাহিমের পুকুরে একই ইউনিয়নের শিশাডাঙ্গা গ্রামের দাউদ আলী ছেলে এরফান (৪০) এর ভাসমান লাস দেখতে পায় স্বানীরা পরে পুলিশকে ফোন দিলে উদ্ধার কাজে লিপ্ত হয়।
