চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার যাদুপুর রেল ক্রসিংয়ের সময় নাসির (২৪)নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে।তিনি গোমস্তাপুর উপজেলার চৌডালা উদয়নগর এলাকার বকুল আলীর ছেলে।পোশায় নাসির ট্টাটর চালক।৭ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় যুদুপুর রেল ক্রসিং -এ ঘটনা ঘটে।
নাচোল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন;রেল ক্রসিংয়র পারাপারের সময় অতিরিক্ত কুয়াশার কারণে ট্টেন না দেখায় রাজশাহী থেকে রহনপুর গামী কমিউটার ট্রেনের ধাক্কা লেগে ঘটনা স্হলে নাসিরের মৃত্যু হয়।
