Oct 10, 2020

শিবগঞ্জের উপ-নির্বাচনের সর্বশেষ অবস্থা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১০ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। 


বর্তমানে ভোটারকেন্দ্রে লক্ষ করা গেছে,শান্তি আর শৃখ্ঙলার মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।সকাল ৯ টা থেকে ভোটার কেন্দ্র ভোটাররা আসা শুরু করেছে এখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক আছে।

আইন শৃখ্ঙলা কমিটির সদস্যরা টহল দিচ্ছে।এছাড়াও পূর্বের মতো সবকিছুই ঠিক আছে।

গত ৮ই জানুয়ারি ২০২০ইং তারিখ পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মৃত্যুবরণ করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয় ।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক (ধানের শীষ), ইসমাইল হোসেন মাস্টার (নৌকা), মরহুম চেয়ারম্যান মজিবুর রহমানের সহধর্মণী মোসা.পারভিন খাতুন (আনারস)
ও জালাল উদ্দিন মটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

৭ হাজার ৩’শ ৬৭ জন পুরুষ ও ৭ হাজার ১২ জন মহিলা ভোটার সহ মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩’শ ৭৯ জন। ৯ টি ভোট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com