Oct 7, 2020

বিরল স্থলবন্দর সচলে জোর তৎপরতা!

 উত্তরাঞ্চলের সীমান্ত জেলা দিনাজপুরের বিরল স্থলবন্দর সচল করতে জোর তৎপরতা চলছে। একইভাবে ভারতের সীমান্তের রাধিকাপুর অংশেও চলছে বিভিন্ন কার্যক্রম। বাংলাদেশ-ভারত সরকার সড়কপথে সরাসরি যাত্রীসহ পণ্য পরিবহনে একমত হওয়ার পর সংলগ্ন স্থলবন্দর দুটিকে কার্যকর করে তুলতে উভয় দেশই নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ।


এই কার্যক্রমের অংশ হিসেবে বিরল স্থলবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবি চেকপোস্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। কূটনৈতিক পর্যায়ে চুক্তির কার্যক্রম সম্পন্ন হলেই সড়ক ও রেলপথের একমাত্র এ স্থলবন্দর দিয়ে চার দেশে (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) পণ্য আমদানি-রপ্তানির দ্বার উন্মুক্ত হবে। বাণিজ্যিক সেতুবন্ধ রচিত হবে চার দেশের মধ্যে। সমৃদ্ধ হবে দেশের অর্থনীতির চাকা। কর্মসংস্থান হবে অনেকের।

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী বলেন, দিনাজপুরের বিরল স্থলবন্দর এবং ভারতের রাধিকাপুর এলসিএসের মাধ্যমে সড়কপথে বাণিজ্য চালুর কার্যক্রম শুরু হয়েছে। বন্দরটি সচল করতে বাংলাদেশ-ভারত একমত হয়েছে। তবে শুধু বন্দরটি চালু করলেই হবে না, দুই দেশের বাণিজ্যিক স্বার্থ-সংশ্নিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোতে দুই দেশের নীতিনির্ধারকদের একমত হতে হবে। আলোচনা ফলপ্রসূ হলে বন্দর চালুর ক্ষেত্রে সব বাধা দূর হবে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com