Oct 12, 2020

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকলীগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতু সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন,চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মুখলেসুর রহমান,নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসসহ অঙ্গসংগঠন দলের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com