Oct 8, 2020

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত


বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস ২০২০ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতলে এ দিবসটি পালিত হয়। 


সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য  আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ তৌহিদুল ইসলাম সুজন,ডাঃ মোখলেসুর রহমান মুকুল,সমিতির নির্বাহী কমিটির সদস্য,আব্দুল হান্নান,সাদিকাতুল বারি সুমন,কোষাধ্যক্ষ মতিউর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির নির্বাহী সদস্য মোঃ কামাল উদ্দিন(মাষ্টার) সহ আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com