Oct 9, 2020

নির্বাচনের প্রচারণাতে এগিয়ে সাবেক কাউন্সিলর;সুজাউদ্দিন

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে।কিন্তু স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। আজ এমনই একজন সমাজ সেবক নিয়ে কথা বলবো যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে একজন সফল ব্যক্তি (কাউন্সিলর) হিসেবে প্রতিষ্ঠিত।


তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ ওয়ার্ডের চর মহোনপুর এলাকার বাসিন্দা সুজাউদ্দিন (সুজা)।

সাবেক কাউন্সিলর হলেও তিনি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। তারপরও মানুষের প্রত্যাশা থাকে। তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

এলাকার সাধারণ মানুষের মতে, আমরা নেতা বা কাউন্সিলর বুঝিনা।সুজা ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি কাউন্সিলর পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে।


খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক সফল কাউন্সিলর সুজাউদ্দিন সুজা সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।আসন্ন পৌরসভার নির্বাচনে অংশ গ্রহনের জন্য ১২নং ওয়ার্ডের সাধারন জনগনের প্রত্যাশা সুজাউদ্দিন সুজাকে আমরা চাই।

সুজাউদ্দিন সুজা বলেন;আমি যদি কাউন্সিলর নির্বাচিত হই,তাহলে পুনরায় আমার ওয়ার্ডকে নতুন ওয়ার্ডে গঠন করবো,মাদক,ধর্ষন,ইভটেজিং,নাশকতা,সব কিছুই উচ্ছেদ করবো,মডেল ওয়ার্ডে রুপান্তরিত করবো বলে আশ্বাস দেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com