Oct 10, 2020

নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের প্রতিবাদে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার( ১০ অক্টোবর) বেলা ১১টায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সুজনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাসিদুর রহমান মাসুদের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ছিলেন;চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির, সাধারণ সম্পাদক সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, সহ-সভাপতি সাংবাদিক রবিউল আলম টুটুল, যুগ্ম সম্পাদক সাংবাদিক বদিউজ্জামান রাজাবাবু, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, দপ্তর সম্পাদক  সাংবাদিক আখতারুজ্জামান,সদর উপজেলা সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম,সদর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক জারিফ হোসেন, সদস্য মুনিরুল ইসলাম ,জসিম,আবু সাদাত রাশেল,সদস্য শেফালী খাতুন, শরিফা খাতুন বেবি , মরিয়ম খাতুন,এ্যাড ওমর ফারুক, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, আব্দুল মজিদ, মনিরুজ্জামান মনির প্রমুখ।

গত সপ্তাহ থেকে জেলায় এপর্যন্ত ২৭টি নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজনৈতিকসহ সামাজিক সংগঠনগুলোর নেতারা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com