Oct 12, 2020

চাঁপাইনবাবগঞ্জে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সত্রাজিতপুর এলাকার ফুলতলা মোড়ে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ আমার চাঁপাইকে জানান, সকালে ওই মোড়ে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ভোরে কোনো যানবহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com