Oct 14, 2020

শারদীয় দূর্গো উৎসব উপলক্ষ্যে গোমস্তাপুরে সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


শারদীয় দূর্গো উৎসব উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ, কৃষি আফিসার মাসুদ হোসেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ডলার কুমার সাহা, শ্রী বলাই চন্দ্র শীল, মিঠু চন্দ্র দাস প্রমুখ। সভায় আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়। উল্লেখ্য এবার উপজেলায় মোট ২৯ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com