Jul 8, 2020

চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচী

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বাংলাদেশ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।


 করোনা মহামারীর দূূর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান/সহজ শর্তে ঋণের দাবিতে ৮জুলাই(বুধবার)বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।


কর্মসূচীতে উপস্থিত ছিলেন;চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্ডেন্ট সহ-সভাপতি শহিদুল ইসলাম, কিন্ডারগার্ডেন্ট সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,কিন্ডারগার্ডেন্ট শিক্ষক মতিউর রহমান,সাইফুল ইসলাম,ইব্রাহীম খলীল প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarchapaibd@gmail.com