ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁপাইনবাবগনজ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাসান ইমতিয়াজ ভোলাহাট উপজেলা শাখার মাস্ক ও স্প্রে কর্মসূচি উদ্ভোদন করেন। ভয়াবহ মহামারী মরণঘাতি করোনা প্রতিরোধে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মেডিকেলমোড়ের বিভিন্ন স্থানে মাস্ক ও জীবানুনাশক স্প্রে করেনন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল শাখা কমিটির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান রিংকু, উপজেলা বিএনপি সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু।
আরো উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী,ছাত্রদল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদও উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃমাসুদ রানা,তৌহিদুল ইসলাম রয়েলসহ অন্যরা।
পরে উপজেলার মেডিকেলমোড়ের বিভিন্ন সড়ক, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, দোকান-পাট, বাজারসহ বিভিন্ন স্থানে জীমানুনাশ স্প্রে করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় ভাসমান মানুষের মাঝে মাস্ক পরিয়ে দিয়ে করোনা ভাইরাস সম্পর্ক সচেতন করেন।
